Vegetable nursery management and cultivation

Vegetable nursery management and cultivation

এই ট্রেনিংয়ে আমরা আমাদের বাড়ির চারপাশে পড়ে থাকা অব্যবহৃত জায়গা গুলি থেকে ছোটখাটো সবজি চাষ করা এবং সেই সবজি চাষ থেকে কিছু উপার্জন করার উদ্দেশ্যে এই ট্রেনিং এর ব্যবস্থা করেছি।

এই ট্রেনিংয়ে আমাদের ট্রেনার  বিভিন্ন রকমের ট্রেনিং দেবেন এবং উৎসাহিত করবেন।

এই ট্রেনিং আমাদের কুড়ি দিনের 40 ঘন্টার প্রোগ্রাম হবে এবং এই ট্রেনিং এর শেষে একটি সার্টিফিকেট দেয়া হবে এবং সমস্ত রকমের মানুষকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে আমাদের আশ্রম এর বিভিন্ন রুলস রেগুলেশন মেনে আমাদের এই ট্রেনিং নিতে হবে ইউনিফর্ম পরি ট্রেনিং নিতে হবে এবং প্রত্যেকটি উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ.

এই ট্রেনিংয়ে কিভাবে আমরা কোন কোন গাছের কি কি ভাবে কলম করতে পারি অথবা বীজ থেকে বা প্রুঙ্গিং করে থেকে গাছ তৈরি করতে পারি অথবা মাটি কিভাবে তৈরি করব একটি গাছের উপযুক্ত করার জন্য অথবা কিছু ভার্মি কম্পোস্ট সার কোথায় কিভাবে তৈরি করা যেতে পারে কোন ঋতুতে কি ফসল বসানো যেতে পারে এবং কি ফল সবজি খেলে আমাদের দৈনন্দিন জীবনে আরও ভালো হয়ে উঠবে সেই সম্বন্ধে আমরা শিখব জানবো।

আমরা সবাই কমবেশি শাক-সবজি ফসল বসাই বা জানি বসাতে কিন্তু সঠিক গাইডেন্সের অভাবে আমরা সঠিকভাবে সেই ফসল থেকে লাভ পাই না তাই এই ট্রেনিং এর ব্যবস্থা যেখানে আমরা সঠিক গাইডেন্স এর মাধ্যমে আমরা সঠিকভাবে সবজি ফলমূল চাষ করতে পারব।