পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমে প্রত্যেকদিন স্কুল শুরুর সময় ঘন্টা দিয়ে সমস্ত ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সুন্দরভাবে স্কুল প্রাঙ্গনে দাঁড়িয়ে প্রার্থনা করার নীতি রীতি আছে।
এই প্রার্থনার মাধ্যমে ঠাকুর মা স্বামীজি কে স্মরণ করে মন্ত্র পাঠ এবং প্রার্থনা করে স্কুল শুরু হয়।
এই নিয়ম স্কুল প্রতিষ্ঠার প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই নিয়মে প্রার্থনা হয়ে আসছে। নির্দিষ্ট সময়ে ছাড়তে-ছাত্রীরা নির্দিষ্ট পোশাক পড়ে পরিচ্ছন্ন হয়ে স্কুল প্রাঙ্গনে একত্রিত হয় এবং করজোড়ে প্রার্থনা করা হয়।



