বেলুড়ের ওয়েলফেয়ার বিভাগের স্বামী অনিমেশানন্দ ও স্বামী ভদেশ্বরানন্দজী মহারাজদের নিয়ে বস্ত্র বিতরণ

বেলুড়ের ওয়েলফেয়ার বিভাগের স্বামী অনিমেশানন্দ ও স্বামী ভদেশ্বরানন্দজী মহারাজদের নিয়ে বস্ত্র বিতরণ

আজ পূর্ব বর্ধমান এর জামালপুরের অন্তর্গত পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম-এ ও পর্বতপুর উচ্চ বিদ্যালয়-এ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় এর Welfare বিভাগ এর পূজনীয় স্বামী অনিমেশানন্দ ও স্বামী ভদেশ্বরানন্দজী মহারাজ পদার্পণ করেন।

পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম এ 50 জন কে শাড়ী, 15 জন কে লুঙ্গি, 25 জন টুপি ও 3 জন কে মাফলার দেওয়া হয়। পর্বতপুর উচ্চ বিদ্যালয় এ নবম শ্রেণীর 110 কে খাতা দেওয়া হয়। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শ্রী অতনু ঘোষ মহাশয় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ, সেবাশ্রমের সম্পাদক, সভাপতি ও সদস্যগণ।

মহারাজ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন শিক্ষা প্রতিষ্ঠান একটি দেবালয় বা পুজাক্ষেত্র, শিক্ষক হলেন পূজারী। ছাত্রদের নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে ও স্থির লক্ষ্যে পৌঁছানোর জন্য উপদেশ দেন। পূজনীয় মহরাজদের কাছে পেয়ে পড়ুয়া সহ অন্যান্যরা খুবই খুশী।

অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত